লাইভ
×
Logo

হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে গজার মাছের পুকুরের ভাঙা গাইডওয়াল ও ঘাটলা পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

শায়েস্তাগঞ্জে গজার মাছের পুকুরের ভাঙা গাইডওয়াল ও ঘাটলা পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস

শায়েস্তাগঞ্জে গজার মাছের পুকুরের ভাঙা গাইডওয়াল ও ঘাটলা পরিদর্শন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, মোঃ মুজিবুর রহমান: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর শাহবন্দেগী এলাকার ঐতিহ্যবাহী গজার মাছের পুকুরের ভাঙা গাইডওয়াল ও ঘাটলা দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব জি. কে. গউছের নির্দেশনার পর পুকুরটি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি পুকুরটি পরিদর্শন করেন। এ সময় ভাঙা গাইডওয়াল ও ঘাটলার অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুততম সময়ে সংস্কারকাজ শুরুর আশ্বাস দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পুকুরের গাইডওয়াল ও ঘাটলা ভেঙে যাওয়ার ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংসদ সদস্য জি. কে. গউছের নজরে আসে। পরে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সংস্কারকাজের জন্য দ্রুত প্রাক্কলন (ইস্টিমেট) তৈরির ব্যবস্থা নিতে বলেন।

এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পুকুরটি পরিদর্শন করেন। স্থানীয়রা দ্রুত সংস্কারকাজ বাস্তবায়নের মাধ্যমে পুকুরটির ঐতিহ্য ও ব্যবহার উপযোগিতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, সদস্যসচিব ফাহিম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক জেলা পরিষদ সদস্য আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাফেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ পুকুরের ভাঙা গাইডওয়াল ও ঘাটলার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য ‘হবিগঞ্জের কণ্ঠ’, ‘দৈনিক দুর্বার’ ও ‘এমএস টিভি’কে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত