সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি পুকুরটি পরিদর্শন করেন। এ সময় ভাঙা গাইডওয়াল ও ঘাটলার অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুততম সময়ে সংস্কারকাজ শুরুর আশ্বাস দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পুকুরের গাইডওয়াল ও ঘাটলা ভেঙে যাওয়ার ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংসদ সদস্য জি. কে. গউছের নজরে আসে। পরে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সংস্কারকাজের জন্য দ্রুত প্রাক্কলন (ইস্টিমেট) তৈরির ব্যবস্থা নিতে বলেন।
এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পুকুরটি পরিদর্শন করেন। স্থানীয়রা দ্রুত সংস্কারকাজ বাস্তবায়নের মাধ্যমে পুকুরটির ঐতিহ্য ও ব্যবহার উপযোগিতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, সদস্যসচিব ফাহিম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক জেলা পরিষদ সদস্য আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাফেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ পুকুরের ভাঙা গাইডওয়াল ও ঘাটলার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য ‘হবিগঞ্জের কণ্ঠ’, ‘দৈনিক দুর্বার’ ও ‘এমএস টিভি’কে ধন্যবাদ জানান।