শায়েস্তাগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৪:১৩ এএম
শায়েস্তাগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
মো. ইনজামামুল হক (নাঈম) - শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে শায়েস্তাগঞ্জ পৌর যুবদল। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় পৌর যুবদলের আয়োজনে র্যালিটি বের করা হয়। এতে প্রায় ৩০০ নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি. কে. গউছের সমর্থনে স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় তাঁদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
র্যালিটি শায়েস্তাগঞ্জের বাল্লা গেট থেকে শুরু হয়ে দাউদনগর বাজার, রেল পার্কিং ও ড্রাইভার বাজার প্রদক্ষিণ করে শায়েস্তাগঞ্জ রেল পার্কিং এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ মিয়ার সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান পারভেজের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর যুবদলের সদস্য কামাল মাহমুদ, কাউছার আহমেদ, সৈয়দ নাঈম, সুজন মিয়া, সাজু আহমেদ, ফয়সল আহমেদ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ইনজামামুল হক (নাঈম), জানে আলম সোহেল, রাজীব ও সোয়েব।
এ সময় উপস্থিত ছিলেন রাসেল আরমান, রাসেল মিয়া, শহিদুল ইসলাম, সৌরভ, উজ্জ্বল, জিসান, সাইফুল, মামুন, রুয়েল, নাজমুল হোসাইন, ইকবাল মিয়া, সাজু মিয়া, রুহুল আমিন, অলপু মিয়াসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ যুব সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কর্মসূচি সফল করতে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তাঁরা আরও বলেন, যুবদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্যদিয়ে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
মন্তব্য করুন
.png)
