G-G0MLEE553R
লাইভ
×
Logo

রাজনীতি

শরীয়তপুর জেলা মহিলা দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২:৪৫ এএম

শরীয়তপুর জেলা মহিলা দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ

শরীয়তপুর জেলা মহিলা দল

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা মহিলা দলের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার (২১ নভেম্বর ২০২৬) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ওই মিছিলে সংগঠনের অজান্তে এক ব্যক্তি প্রবেশ করে অনাকাঙ্ক্ষিত স্লোগান দেন বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, ওই ব্যক্তিকে তারা চিনতে পারেননি। উপস্থিত নেতাকর্মীরা বিষয়টি বুঝে ওঠার আগেই তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের দাবি, ওই ব্যক্তির দেওয়া অনাকাঙ্ক্ষিত স্লোগানের সঙ্গে জেলা মহিলা দলের কোনো নেতাকর্মী জড়িত নন।

সংবাদ সম্মেলন থেকে এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট অপপ্রচারের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।

সূত্র: সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্য।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত