আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে সহিংসতা চালাচ্ছে ফ্যাসিস্ট শক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ৫:৪১ পিএম
আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে সহিংসতা চালাচ্ছে ফ্যাসিস্ট শক্তি
চলমান ঘটনাকে শ্রমিক আন্দোলন বলা যায় না বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তাঁর দাবি, একটি ফ্যাসিস্ট শক্তি শ্রমিকদের সঙ্গে মিশে পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় টহল কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তাহেরুল হক চৌহান বলেন, শ্রমিকদের সঙ্গে মিশে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে সাধারণ শ্রমিক আন্দোলন হিসেবে বিবেচনা করা যায় না।
এদিকে কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পর অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
.png)
