শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ৫:৪১ পিএম
শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন
শ্রমিক পরিচয়ে চলমান আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে আন্দোলনকারীদের পোশাক-পরিচ্ছদ ও শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিকের ছদ্মবেশে আন্দোলনে নেমেছেন।
এর আগে গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলার ঘটনায় আহত তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
তৌফিকের মৃত্যুর প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সাধারণ শ্রমিকদের পক্ষে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়। তার বক্তব্যে শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সহিংসতার বিষয়টি উঠে আসে।
মন্তব্য করুন
.png)
