লাইভ
×
Logo

হবিগঞ্জ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ

হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযান

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, কম্বল, বাংলা মদ ও বীজ আলু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্তের মেইন পিলার ১৯৮৩/এম থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

গত ৭ নভেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান আসতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিস্কুট ও কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে, একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে ৫৫ বিজিবির অধীন তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার সানুমাজার এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮ লিটার বাংলা মদ ও ৫৯ কেজি বীজ আলু জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫ হাজার ৩৫০ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি।

বিজিবি আরও জানায়, চলতি বছরে হবিগঞ্জ ব্যাটালিয়ন চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করেছে। এ ছাড়া এসব ঘটনায় ২৬ জনকে Akon আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত