G-G0MLEE553R
লাইভ
×
Logo

হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২:৪৫ এএম

শায়েস্তাগঞ্জে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল আলী (৩৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এ সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল আদালত পরিচালনায় সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্ত আব্দুল আলী চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজগাঁও এলাকার চরনূর আহমদে বসবাস করেন।


শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত