Logo
প্রিন্টের তারিখ: 23 November 2026 | প্রকাশের তারিখ: ২৩ নভেম্বর ২০২৬, ৭:০৯ পিএম

সংবাদ শিরোনাম : হবিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিল্পবৃত্তির আয়োজন, পুরস্কার ১২ হাজার টাকা

হবিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিল্পবৃত্তির আয়োজন, পুরস্কার ১২ হাজার টাকা

হবিগঞ্জে শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিল্পবৃত্তি–২০২৬ আয়োজন করতে যাচ্ছে হবিগঞ্জ চারুকলা একাডেমি। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সর্বমোট ১২ হাজার টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগ–ক-তে প্লে, নার্সারি ও কেজি; বিভাগ–খ-তে প্রথম থেকে তৃতীয় শ্রেণি; বিভাগ–গ-তে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি এবং বিভাগ–ঘ-তে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিটি বিভাগে তিনটি করে পুরস্কার দেওয়া হবে।

প্রতিযোগিতায় চিত্রাঙ্কনের বিষয় ও মাধ্যম উন্মুক্ত রাখা হয়েছে। হবিগঞ্জ জেলার সব শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে। তবে হবিগঞ্জ চারুকলা একাডেমির নিয়মিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে না।

আয়োজকদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ থেকে নিবন্ধন শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হবিগঞ্জ চারুকলা একাডেমিতে নিবন্ধন করা যাবে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

প্রতিযোগিতা ও নিবন্ধন সম্পর্কে বিস্তারিত জানতে ০১৯৯৩-৮১৫৩৩৭ এবং ০১৭১৩-৮১৫৩৩৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। একাডেমির ঠিকানা কালীবাড়ি ক্রস রোড, হবিগঞ্জ।

আয়োজকদের মতে, শিশু-কিশোরদের কল্পনাশক্তি, সৃজনশীলতা, শিল্পমনস্কতা ও আত্মবিশ্বাস বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF