Logo
প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: ২২ নভেম্বর ২০২৬, ২:৪৫ এএম

সংবাদ শিরোনাম : নবীগঞ্জে পুলিশের রাতের অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ গ্রেপ্তার ৫

নবীগঞ্জে পুলিশের রাতের অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ গ্রেপ্তার ৫

নবীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে রাতের বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জিআর-১২৩/২৬ (নবীগঞ্জ) মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে একটি নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবপাড়া বাঁশডর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে ইকবাল হোসেন; একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আশক উদ্দিন (৩০), রাজন মিয়া (৩৭) ও এখলাছ উদ্দিন (২৬)। তাঁরা জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

অপরদিকে, সমরগাঁও গ্রামের আকল মিয়ার ছেলে তারেক মিয়া (২০) একটি নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF