Logo
প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: ২২ নভেম্বর ২০২৬, ২:৪৫ এএম

সংবাদ শিরোনাম : হবিগঞ্জে আওয়ামী লীগের দুই ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জে আওয়ামী লীগের দুই ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল (৫০)। তিনি উত্তর তেঘরিয়া গ্রামের মৃত আব্দুর গুলজারের ছেলে। অপরজন ৫ নম্বর গোপায়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. শহীদ (৫০)। তিনি রায়ধর গ্রামের মৃত মনসব উল্লাহ ও মৃত রমচান বিবির ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF