Logo
প্রিন্টের তারিখ: 13 November 2026 | প্রকাশের তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, ৬:১৮ এএম

সংবাদ শিরোনাম : ডেঙ্গু কেড়ে নিলো আরও ৩ প্রাণ

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৩ প্রাণ

ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৮১। এছাড়া, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

 

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF