Logo
প্রিন্টের তারিখ: 06 November 2026 | প্রকাশের তারিখ: ০৬ নভেম্বর ২০২৬, ৫:৫২ পিএম

সংবাদ শিরোনাম : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারের তৎপরতায় অটোরিকশা চোর আটক, পুলিশে সোপর্দ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারের তৎপরতায় অটোরিকশা চোর আটক, পুলিশে সোপর্দ

মোঃ রাজিব ভূইয়া , বেলাবো : নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবাকে চিকিৎসকের কাছে নিয়ে আসা এক অটোরিকশাচালকের অটোরিকশা চুরির চেষ্টার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে ধরার চেষ্টা করেন দায়িত্বরত আনসার সদস্যরা। বুধবার সকাল ১১টায় হাসপাতালের গেটে এ ঘটনা ঘটে। হাসপাতালের গেটে অটোরিকশাটি রেখে ভেতরে যাওয়ার পরপরই দুই ব্যক্তি সেটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিউটিরত আনসার সদস্যদের তীক্ষ্ণ নজরদারিতে বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিক ধাওয়া করে মোঃ সাকিব (২৫) নামের একজনকে অটোরিকশাসহ আটক করা হয়। তবে এ সময় তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বেলাবো থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় দায়িত্ব পালন করেন পিসি মোঃ হুমায়ুন কবির, আনসার সদস্য সবুজ বিশ্বাস, উজ্জ্বল রায় ও মাহাবুব মোল্লা। আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে অটোরিকশাটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিক। উপস্থিত ব্যক্তিরাও তাঁদের দায়িত্বশীলতা ও তৎপরতার প্রশংসা করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF