Logo
প্রিন্টের তারিখ: 02 November 2026 | প্রকাশের তারিখ: ০৩ নভেম্বর ২০২৬, ১:৩০ এএম

সংবাদ শিরোনাম : শায়েস্তাগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শায়েস্তাগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন মিরপুর এলাকাধীন সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাগর ব্রিক ফিল্ডের সামনে বিপরীতমুখী একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০) ও একটি মিনি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা যাত্রী মোহাম্মদ আনিস হাওলাদার ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের মৃত মোফাজ্জল হাওলাদার ও মৃত ফাতেমা বেগমের ছেলে।

 

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF