Logo
প্রিন্টের তারিখ: 26 October 2026 | প্রকাশের তারিখ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:১২ পিএম

সংবাদ শিরোনাম : ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই টালমাটাল বিএনপি: গোলাম পরওয়ার

ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই টালমাটাল বিএনপি: গোলাম পরওয়ার

ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই টালমাটাল বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, দলটি শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী থাকা অবস্থায় সরকারের উন্নয়নের জন্য এই জেলায় যত টাকা বরাদ্দ এনেছেন, তার সবটাই লুটপাট করেছে বিএনপির চাঁদাবাজরা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা দিতে গিয়েও বিএনপি দুর্নীতি করেছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF