Logo
প্রিন্টের তারিখ: 19 October 2026 | প্রকাশের তারিখ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পিএম

সংবাদ শিরোনাম : শায়েস্তাগঞ্জে পথশিশুদের মাঝে মেহেদী উৎসব পালিত।

শায়েস্তাগঞ্জে পথশিশুদের মাঝে মেহেদী উৎসব পালিত।

রিপোর্টার, আল আমিন সাঈফী।
শায়েস্তাগঞ্জে পথশিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে মেহেদী উৎসব পালিত হয়েছে। বিডি ক্লিন শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে মেহেদী বিতরণ করা হয় এবং স্বেচ্ছাসেবীরা তাদের হাতে মেহেদী পরিয়ে দেন। এতে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করে।

মেহেদী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নতুন কুড়ি ব্লাড ফাউন্ডেশন, উন্নয়ন সমাজসেবা পরিষদ, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব এবং হবিগঞ্জ ইয়ুথ ইনোভেশন সোসাইটি সহ অন্যান্য সংগঠন।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF