লাইভ
×
Logo

সারাদেশ

সাঈদীর মামলার বাদীর মরদেহ নিয়ে দিনভর উত্তেজনা, রাতে দাফন সম্পন্না

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম

সাঈদীর মামলার বাদীর মরদেহ নিয়ে দিনভর উত্তেজনা, রাতে দাফন সম্পন্না

রাতে দাফন সম্পন্ন

‎পিরোজপুর সদর আসনের সাবেক এমপি ও প্রয়াত জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃতদেহ নিয়ে শনিবার (২৪ অক্টোবর) দিনভর উত্তেজনার পর দিবাগত রাত ২ টায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। 

‎এদিকে, স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের বাধার মুখে শনিবার দুপুর থেকেই তার মৃতদেহ দাফন ও মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান নিয়ে উত্তেজনা চলছিল। এক পর্যায় অনেকটা গোপনেই প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। নিরাপত্তার কারনে মৃতদেহ প্রশাসনের হেফাজতেও রাখা হয়। 

‎রাত সাড়ে ১১ টার দিকে মানিক পশারীর বাড়িতে দাফনের জন্য কবর খোড়া ও দাফনের প্রস্তুতি শুরু হয়। 

‎পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত ২ টার দিকে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

‎উল্লেখ্য, ২০০৯ সালের ১২ আগস্ট পিরোজপুর থানায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা মানিক পশারী। পরবর্তী সময়ে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে চলা মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়। শনিবার মানিক পশারী মারা গেলে স্থানীয় জামায়াত নেতারা তার দাফন ও মৃত্যু পরবর্তী কাজে বাধা দেয়। 

‎/এমএম

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত