লাইভ
×
Logo

হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে গউছের প্রতিনিধি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শনে হাজী এনামুল হক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৭:২৭ এএম

শায়েস্তাগঞ্জে গউছের প্রতিনিধি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শনে হাজী এনামুল হক

পরিদর্শনে হাজী এনামুল হক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: মোঃ ইনজামামুল হক (নাঈম) 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছ দেশের বাইরে থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
হাজী এনামুল হক বলেন, “হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জি. কে. গউছ দেশের বাইরে থাকায় সরাসরি আপনাদের সঙ্গে দেখা করতে এবং পূজামণ্ডপগুলো পরিদর্শন করতে পারেননি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি মুঠোফোনে সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
শায়েস্তাগঞ্জ পৌরসভার পূজামণ্ডপগুলোর মধ্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী মদনমোহন মন্দির, অন্তরঙ্গ মন্দির, গীতাঞ্জলি সংসদ, নবজাগরণ সংসদ, মাতৃসা যুব সংঘ, শ্রী শ্রী হরিবাসর যুব সংঘ ও নিরঞ্জন পাল মন্দির পরিদর্শন করা হয়।
এ ছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের জাঙ্গাল পূজামণ্ডপ, ব্রাহ্মণডুরা পূজামণ্ডপ, উলুহর পূজামণ্ডপ, সুচীউরা পূজামণ্ডপ ও শৈলজুরা পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এম. এফ. আহমদ অলি, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব ফাহিন হোসেন, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজর আলী, সাবেক ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ইনজামামুল হক (নাঈম), শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব শাওন,জুনায়েদ আহমেদ, বলয় সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত