লাইভ
×
Logo

চাকরি-বাকরি

হবিগঞ্জের কণ্ঠ পত্রিকায় চাকরির সুযোগ, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ এএম

হবিগঞ্জের কণ্ঠ পত্রিকায় চাকরির সুযোগ, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

হবিগঞ্জের কণ্ঠে জুনিয়র এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তি

হবিগঞ্জের কণ্ঠ (Habiganjer Kantho)-এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ও সোশ্যাল মিডিয়া বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ–সোশ্যাল মিডিয়া’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

  • পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ–সোশ্যাল মিডিয়া

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • চাকরির ধরন: পূর্ণকালীন

  • কর্মস্থল: শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা

সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন নিউজ পোর্টাল বা ডিজিটাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া পরিচালনা ও কনটেন্ট তৈরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী ও যোগ্য নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

দায়িত্ব ও কাজের ধরন

১. Facebook, Instagram, X (Twitter)-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে নিয়মিত সংবাদ ও কনটেন্ট প্রকাশ করা।

২. সংবাদ ও চলমান ট্রেন্ড অনুযায়ী আকর্ষণীয় ক্যাপশন, হেডলাইন, হ্যাশট্যাগ এবং Call-to-Action (CTA) তৈরি করা।

৩. Meta Business Suite, YouTube Studio ও সংশ্লিষ্ট টুল ব্যবহার করে পোস্ট শিডিউলিং, পারফরম্যান্স মনিটরিং এবং অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করা।

৪. সংবাদ অনুযায়ী সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা।

৫. ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ, ভাইরাল কনটেন্ট, প্রতিযোগী সংবাদমাধ্যমের কার্যক্রম এবং পাঠকদের আচরণ পর্যবেক্ষণ করা।

৬. সোশ্যাল মিডিয়ায় পাঠকসংখ্যা, এনগেজমেন্ট ও কনটেন্টের কার্যকারিতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা

  • Adobe Photoshop-এ কাজ করার দক্ষতা থাকতে হবে।

  • অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন ও ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও কনটেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।

  • সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের সক্ষমতা থাকতে হবে।

  • বাংলা ভাষায় শুদ্ধভাবে লেখা ও আকর্ষণীয় ক্যাপশন তৈরির দক্ষতা থাকতে হবে।

  • সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রশিক্ষণ: সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ বা সার্টিফিকেশন থাকলে সিভিতে উল্লেখ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতার সুবিধা থাকবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) ও প্রয়োজনীয় তথ্যসহ নিচের ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

ই-মেইল: career@habiganjerkantho.com

ই-মেইলের সাবজেক্ট: Application for Junior Executive – Social Media

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।

প্রতিষ্ঠান: হবিগঞ্জের কণ্ঠ (Habiganjer Kantho)
ওয়েবসাইট: https://habiganjerkantho.com/

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত