লাইভ
×
Logo

রাজনীতি

ইরানের সঙ্গে বৈঠকের নেতৃত্বে সৌদি প্রিন্স খালিদ বিন সালমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১:৫৩ এএম

ইরানের সঙ্গে বৈঠকের নেতৃত্বে সৌদি প্রিন্স খালিদ বিন সালমান

ইরানের সঙ্গে বৈঠকের নেতৃত্বে সৌদি প্রিন্স খালিদ বিন সালমান

আঞ্চলিক উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ও জনকূটনীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন।

বিবৃতি অনুযায়ী, প্রতিনিধিদলের সদস্যদের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

রায়েদ ক্রিমলি জানান, চলমান আঞ্চলিক সংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, সংলাপ বাড়ানো এবং কূটনৈতিক উপায়ে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টার অংশ হিসেবে এ সফর হচ্ছে। সংকট নিরসনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দেওয়াও আলোচনার অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সদস্যদেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উত্তেজনা প্রশমন ও শান্তিপূর্ণ সমাধানের পথ এগিয়ে নিতে এ অঞ্চলের সব দেশের সঙ্গে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত